• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সন্মাননা প্রদান শেরপুরে ৩৩৩ অসহায় পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন অনলাইন আম বিক্রি করে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের ভাগ্যবদল হরিপুরে ক্যান্সার লিভার ও হৃদরোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

66

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বগুড়ার শেরপুর উপজেলায় ছাগল,খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৯২ টি সফলভোগী পরিবারকে দুটি করে ছাগল, ৫০কেজি করে খাবার ও পাঁচটি করে ফ্লোর ম্যাট প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু।
এসময় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমির রহমান জানান, প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, পশু খাদ্য সহায়তা এবং পরামর্শও নিয়মিতভাবে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা