• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ২২৪ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

74

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,
সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, সহ-সভাপতি কাওসার আলম বাবু ও আবুল বাশার লিয়ন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক জনি মন্ডল প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শতশত নেতাকর্মীর অংশগ্রহণে শিবগঞ্জ উপজেলা সদর হয়ে র‍্যালিটি প্রদক্ষিণ করলে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা