কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য রেলি, বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা কৃষকদলের সচিব মোঃ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী।