বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার ২০ (আগস্ট ২০২৫) পীরগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কেন্দ্রী যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আহম্মেদ আনোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, কোষারানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে আছি। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।”
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।