• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত

বর্ষবরণ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে ‘বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদ’ কমিটি গঠন

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

84

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে ‘বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। (১৫-১৬ মার্চ) দুই দিনব্যাপী অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৮১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই উদযাপন পরিষদে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, রাজ্য জ্যোতি এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন, রাকিবুল ইসলাম তানিম। উৎ। উৎসবের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে ৪টি গুরুত্বপূর্ণ উপ-পরিষদ গঠন করা হয়েছে। এই উপ-পরিষদগুলোর আহ্বায়কগণ পদাধিকারবলে মূল উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপ-পরিষদগুলোর দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রচারণা উপ-পরিষদ আসিফ রহমান নিরব (আহ্বায়ক), ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী উপ-পরিষদ মারজিয়া মেধা (আহ্বায়ক), সাজসজ্জা উপ-পরিষদ প্রারদ্ধ নিলয় (আহ্বায়ক), অর্থ উপ-পরিষদ নাজমুস সাকিব শাহী (আহ্বায়ক)।

পরিষদের সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আসছে পহেলা বৈশাখে দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে, সকালে- বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ এবং বিকেলে মনোজ্ঞ ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। উদযাপন পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম তানিম কুড়িগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষকে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা