• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী মহিতের জয়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১২০ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

129

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকেই প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। তবে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার(ধানের শীষ) ১লাখ ২৬হাজার ৬’শ ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ১১দলীয় নির্বাচনী ঐক্য জোটের জামায়াতে ইসলামী মনোনীত নূর মোহাম্মাদ আবু তাহের(দাঁড়িপাল্লা) পেয়েছেন ১লাখ ৯হাজার ৬’শ ৭৬ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম(লাঙ্গল) পেয়েছেন ১হাজার ৪’শ ৭৫ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী তালুকদার(হাতপাখা) পেয়েছেন ১হাজার ৭’শ ৭১ ভোট। এ আসনে ৩লাখ ৩৯হাজার ১’শ ৭৩জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ২লাখ ৩৯হাজার ৫’শ ৯৬। বাতিল ভোট ৪হাজার ১’শ৯৮। ভোট প্রদানের গড় হার ৭২.৭৫।
#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা