• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

বগুড়া-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার রেজা

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৩৪ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

141

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম সরকার রেজার নাম ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।শনিবার(১৫ নভেম্বর) রাজধানীর বাড্ডায় এলেন কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদের দলীয় অবস্থান ও প্রার্থী চূড়ান্তকরণ সংক্রান্ত আলোচনা সভায় এ নাম ঘোষনা করেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রার্থী ঘোষণার পর থেকেই শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শিবগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, সেলিম সরকার রেজা একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিবগঞ্জের মানুষের পাশে কাজ করে আসছেন।
সেলিম সরকার রেজা বলেন, জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা