• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আব্দুল আলিম হজ্ব কাফেলার হজ্ব যাত্রীদের নিয়ে মক্কায় গমন বগুড়া সিটি করপোরেশনে যোগদান করলেন নতুন প্রশাসক রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক বিধবাকে উচ্ছেদের পায়তারার অভিযোগ প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা, অভিযোগ অস্বীকার অভিযুক্তদের দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক মহাদেবপুর-বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে গত ১৭ দিনে গ্রেপ্তার ৪৫ রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে দুই চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ১

বগুড়া সিটি করপোরেশনে যোগদান করলেন নতুন প্রশাসক

অনলাইন ডেস্ক / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

22

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের ১৩তম এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম রাজনৈতিক প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি।

সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়

মঙ্গলবার (১৯ মে) নবনিযুক্ত সিটি প্রশাসকের হাতে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিয়োগপত্র হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (রাজনৈতিক) আতিকুর রহমান আতিক এই তথ্য নিশ্চিত করে জানান, নবগঠিত এই সিটি করপোরেশনের প্রশাসনিক ও নাগরিক কার্যক্রম গতিশীল করতে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই রাজনৈতিক প্রশাসক নিয়োগ সম্পন্ন করেছে।

প্রজ্ঞাপন জারির পর থেকেই নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা