• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক বিধবাকে উচ্ছেদের পায়তারার অভিযোগ প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা, অভিযোগ অস্বীকার অভিযুক্তদের দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক মহাদেবপুর-বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে গত ১৭ দিনে গ্রেপ্তার ৪৫ রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে দুই চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ১ সৈয়দপুরে ভূমি বিরোধে ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তর ও সরকারি গ্রেডে বেতন প্রদানের দাবিতে কুড়িগ্রামে মউশিক এর সংবাদ সম্মেলন

শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা, অভিযোগ অস্বীকার অভিযুক্তদের

শেরপুর বগুড়া প্রতিনিধি / ২২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

26

 

বগুড়ার শেরপুর থানা এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ভাটরা গ্রামের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে মোঃ আফছার আলী বাদী হয়ে রোববার (১৭ মে) শেরপুর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আফছার আলী একজন ব্যবসায়ী। অভিযুক্ত মেহেদী, মিনহাজ, সাইদুল ও এনামুল তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আফছার আলীকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল তিনি ভাটরা গ্রামের নিজ বাড়ি ও গভীর নলকূপ সেচ পাম্প ব্যবসা প্রতিষ্ঠান থেকে শেরপুরের বাসায় ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভাটরা পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। এসময় মেহেদী তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে বলা হয়। পরে ঘটনাস্থলে তার ভাই পৌঁছালে তাকেও এলোপাতাড়িভাবে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে মোট ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী উল্লেখ করা হয়েছে,পর্যায়ক্রমে নামের তালিকা : মেহেদী (৩০), সজিব (২০) , মিনহাজুল (২৮), মিন্টু (৩২), সাইদুল ইসলাম (৪৫), আব্দুল মজিদ মন্ডল (৫৫), এনামুল হক (২৫), জাকারিয়া (২৫), শহিদুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৫), আবু তাহের (২৫)।

এ বিষয়ে বাদী আফছার আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে চাঁদার অভিযোগে মামলার কথা বললে ফোন কেটে দেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মেহেদী বলেন, “সেদিন গ্রামে মেম্বার, চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমরাও সেখানে ছিলাম। গ্রামের লোকজন আফছারের ভাইকে কিছুটা মারধর করেছে, এটা সত্য। তবে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

অপর অভিযুক্ত মিন্টু বলেন, “গ্রামের একটি বৈঠককে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। চাঁদাবাজির অভিযোগের কোনো সত্যতা নেই।”

ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা