• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আব্দুল আলিম হজ্ব কাফেলার হজ্ব যাত্রীদের নিয়ে মক্কায় গমন বগুড়া সিটি করপোরেশনে যোগদান করলেন নতুন প্রশাসক রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক বিধবাকে উচ্ছেদের পায়তারার অভিযোগ প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা, অভিযোগ অস্বীকার অভিযুক্তদের দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক মহাদেবপুর-বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে গত ১৭ দিনে গ্রেপ্তার ৪৫ রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে দুই চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ১

ঈদের কুশল বিনিময় করলেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

56

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেই সহকর্মীদের সাথে আনন্দ ও কুশল বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশাসকও হাসিমুখে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ পরিষদের অন্যান্য সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এক আন্তরিক পরিবেশে প্রশাসক সবাইকে ঈদের পরবর্তী কর্মদিবসে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​উল্লেখ্য, এবারের ঈদ নিজ বাড়িতেই উদযাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। ঈদের দিন সকালে তিনি ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা