• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

বগুড়ায় আবাসিক হোটেলে ডিবির অভিযান, উদ্ধার দুই অত্যাধুনিক এয়ারগান

বগুড়া প্রতিনিধি / ১৩৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

140

বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুইটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল ক্যাসেল সোয়াদে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ তল্লাশি করে দুইটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
উদ্ধার হওয়া এয়ারগানগুলো কীভাবে ওই হোটেল কক্ষে এলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া এয়ারগানগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা