• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন মধু মাসে স্বাদের ছোয়া কাসুন্দি জনবহুল ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে প্রস্তাবিত বাইপাসের নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন হরিপুর যাদুরাণী বাজারে ধানের বাজার চাঙ্গা বগুড়া শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে

দৌলতদিয়া পদ্মা নদীতে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ী প্রতিনিধি / ৭৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

78

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
তিনি বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাহিরে কোথাও লাশ ভেসে গিয়েছে কিনা। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্য আমরা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা