• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৫ জন আটক, উদ্ধার মাদক ও অস্ত্র

সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

130

বগুড়ার সারিয়াকান্দিতে গত ২৪ ঘণ্টার (দিবা ও রাত্রিকালীন) বিশেষ অভিযানে ১৫ জন মাদক ব্যবসায়ীসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দুটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), বগুড়ার সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার, গাবতলি সার্কেল-এর নেতৃত্বে সারিয়াকান্দি থানা পুলিশ, চন্দন বাইশা তদন্ত কেন্দ্র ও বগুড়া পুলিশ লাইন্স থেকে আগত অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ১২ লিটার অবৈধ চোলাই মদ, ৫ বোতল ফেন্সিডিল, ২টি মোটরসাইকেল এবং ১টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
১৭ পিস ট্যাপেন্টাডলসহ মো. নুর ইসলাম (২৬), ১৫ পিস ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ মো. মুরাদ হাসান (২৪), মো. তন্ময় ইসলাম (২৭), মো. মুরাদ জামান (২৬), ১০ পিস ট্যাপেন্টাডলসহ মো. শয়ন মন্ডল (২৩), ৫০ গ্রাম গাঁজাসহ মো. বিটুল প্রামানিক (৩৪), ২৪ গ্রাম গাঁজাসহ মো. এমদাদুল ইসলাম (২১) ও মো. বাবু মিয়া (২৫), ৫ বোতল ফেন্সিডিলসহ জিকো কুমার সাহা (৩৭), ৬৫ গ্রাম গাঁজাসহ মো. জাকিরুল ইসলাম ও মো. জিয়ারুল ইসলাম, ১২ লিটার চোলাই মদসহ মো. নাছিম মিয়া (২৫), ৩০ পিস ট্যাপেন্টাডলসহ মো. নিলয় ইসলাম সৈকত (২০) ও মো. সাইফুল ইসলাম শাওন (২২), এবং ৭০ পিস ট্যাপেন্টাডলসহ মো. ওয়াজেদ হোসেন (৪১)।
এছাড়া চাকুসহ নিয়মিত মামলার আসামি মো. হাসমত (৩৪), কাঃবিঃ ১৫১ ধারায় মো. মানিক মিয়া (৪৫) এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা