• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

কুড়িগ্রামে বিএনপির তৃণমূল স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১০৩ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

59

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃণমূল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন ও জবরদস্তিমূলক শাসনের দিন শেষ। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রুবেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী দিনের রাজপথের সংগ্রাম হবে তৃণমূলের জনশক্তিরই আন্দোলন। সফলতার জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বিশেষ বক্তা হিসেবে বলেন, “দলকে সংকট থেকে উদ্ধার করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে স্বেচ্ছাসেবক দলের সকল নেতা ও কর্মী আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।”

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল-আরমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সূচনা হয়। তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই হচ্ছেন দলের প্রাণ ও প্রধান শক্তি। আপনারাই সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবেন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব মো. ইদ্রিস আলী, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।

সভায় রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শত শত তৃণমূল নেতাকর্মী উপস্থিত থেকে তাদের সংগঠনকে শক্তিশালী করার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা