• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

গণভোট অধ্যাদেশ বাতিল, সংসদে উঠছে না বিল

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

25

সদ্য সমাপ্ত নির্বাচনে গণভোটের জন্য জারি করা অধ্যাদেশটির কার্যকারিতা শেষ হওয়ায় সেটি আর বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে চূড়ান্ত করা হয়। আগামী ২ এপ্রিল এসব বিষয়ে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা হবে।
বৈঠকে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধনীসহ সংসদে উত্থাপনের সুপারিশ করে সরকারি দল। তবে এসবের মধ্যে ১৫টি অধ্যাদেশের বিষয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল।
গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট একটি গণভোট আয়োজনের উদ্দেশ্যে এটি জারি করা হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ হওয়ায় এখন এটি আর প্রযোজ্য নয়। ফলে এটিকে নতুন করে আইন আকারে অনুমোদনের প্রয়োজন নেই।
তিনি আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হলেও যেগুলোর কার্যকারিতা শেষ হয়ে গেছে, সেগুলো আইন হিসেবে বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা