• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে জমকালো রাতের ভুট্টা বাজার প্রতিদিন কোটি টাকার উপরে লেনদেন কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্রমিকদের ন্যায্য অধিকার ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন-বিক্ষোভ গাইবান্ধায় ইয়াবাসহ সাবেক এ এস আই আটক ঈদুল আযহা সামনে রেখে শিবগঞ্জে প্রস্তুত ৬০ হাজারের বেশি কুরবানির পশু শিবগঞ্জে স্কুলের কোটি টাকার জমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে স্বস্তি জয়পুরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আনু ও সম্পাদক মতিন নির্বাচিত সলঙ্গার অগ্রণী ব্যাংক স্থানান্তরে ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জণ ও হতাশা পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

অভিনয় ছেড়ে নতুন জীবনে লুবাবা, জানা গেল জীবনসঙ্গীর পরিচয়

অনলাইন ডেস্ক / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

47

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবার বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে জীবনসঙ্গীর সঙ্গে একটি অস্পষ্ট ছবি প্রকাশ করার পর থেকেই তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেন তার হবু স্বামী মাহমুদ বিন মুনির।
জানা গেছে, মাহমুদ বিন মুনির একজন প্রবাসী আলেম। বর্তমানে তিনি কুয়েতে অবস্থান করছেন এবং পারিবারিকভাবে সুগন্ধি ব্যবসার সঙ্গে যুক্ত। ২০২১ সাল থেকে কুয়েত ও সৌদি আরবে তাদের এই ব্যবসা পরিচালিত হচ্ছে। শিক্ষাজীবনে তিনি কুরআন হিফজ সম্পন্ন করার পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন।
মাহমুদ বিন মুনির জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। তবে এখনই বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে না; আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তা সম্পন্ন করা হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিতি পান লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে যুক্ত ছিলেন। তবে গত বছরের শেষ দিকে তিনি হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ধর্মীয় জীবনধারায় মনোযোগী হওয়ার কথা জানান।
এদিকে তার বাগদানের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা