• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

গুলশানে পল কাপুরের সাথে জামায়াতের বৈঠক: সংসদে সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

105

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সরকারের অধীনে জাতীয় সংসদের কার্যক্রম এবং বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিয়ে এই আলোচনায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জাতীয় সংসদে একটি ‘ভাইব্রেন্ট’ বা প্রাণবন্ত ও সক্রিয় ভূমিকা পালন করতে চায়। জনগণের স্বার্থ রক্ষা হয় এমন প্রতিটি বিষয়ে সংসদে জোরালো কথা বলবে দলটি। পাশাপাশি, দেশের উন্নয়ন ও ইতিবাচক যে কোনো পদক্ষেপে সরকারকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছে জামায়াত। আলোচনায় সংসদের ডেপুটি স্পিকার পদের বিষয়েও গুরুত্বসহকারে কথা হয়েছে বলে জানা গেছে।

​জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন এবং সাবেক কূটনীতিক ও ড. ইফতেখার আহমেদ চৌধুরী। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নবনির্বাচিত সংসদে বিরোধী দলগুলোর গঠনমূলক ভূমিকা ও গণতান্ত্রিক পরিবেশের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

​পল কাপুর আজ বেলা ১১টায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও বৈঠকে বসবেন। তবে সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে নির্ধারিত বৈঠকটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সফরকালে তিনি বর্তমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা