• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

সৌদি আরব থেকে আসছে বড় চালান, স্বস্তি মিলতে পারে জ্বালানিতে

অনলাইন ডেস্ক / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

71

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ টন অপরিশোধিত তেল দ্রুত দেশে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে সৌদি আরব থেকে নতুন করে আরও ১ লাখ টন ক্রুড অয়েল কেনা হয়েছে, যা ইয়ানবু বন্দর থেকে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে আনা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের তথ্য অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এই তেল দেশে পৌঁছালে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে।
বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজ হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। ইরানের অনুমতি না পাওয়ায় এটি এখনো দেশে আসতে পারেনি। তবে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং অনুমতি মিললে জাহাজটি সরাসরি চট্টগ্রামে আসবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই তেল দেশে পৌঁছালে পরিস্থিতির উন্নতি হবে, তবে বাড়তি চাহিদা মেটাতে আরও ডিজেল আমদানির প্রয়োজন হতে পারে। মার্চ মাসে বিকল্প উৎস থেকে ৩৯টি জ্বালানিবাহী জাহাজ দেশে আসা সরকারের সক্রিয় পদক্ষেপেরই ইঙ্গিত দেয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এপ্রিলের শেষভাগ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজে মোট প্রায় ২ লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাতে পারে, যা জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা