• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপচাঁচিয়ায় নতুন কুড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় হামের টিকাদান কর্মসুচী শুরু হয়েছে থাই ভিসা প্রতারক চক্রের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এলাকাবাসির সংবাদ সম্মেলন। রামেকে মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর করে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১ পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আঃরাজ্জাক সরকার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধায় হামের টিকাদান কর্মসুচী শুরু হয়েছে

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

25

 

সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় তিন সপ্তাহব্যাপী হাম রোগের টিকাদান কর্মসুচি শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিনে গাইবান্ধা জেলা সিভিল সার্জনের তত্বাবধানে পরিস্থিতি মোকাবিলায় গতকাল(২০ এপ্রিল)সোমবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা নামক বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়।

জেলার ৭ উপজেলা ও পৌরসভাগুলোতে ২ হাজার ৪০ টি অস্থায়ী ও ১০ টি স্থায়ী কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসুচি বাস্তবায়ন হবে।

যা চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত)। টিকাদান কর্মসুচিতে জেলায় ২ শত ৯২ টি দল ও ৫৮৪ জন সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

জেলা জুড়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৪৫৫ শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে। এদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ১৯৭ জন ছাত্র ও ১লাখ ৩৮ হাজার ১ শত ৭৯ জন ছাত্রী রয়েছেন।

এদিকে গত ৭২ ঘন্টায় ৫ জন শিশু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। গাইবান্ধা জেলায় হাম উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিফ উর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা