• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থাই ভিসা প্রতারক চক্রের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এলাকাবাসির সংবাদ সম্মেলন। রামেকে মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর করে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১ পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আঃরাজ্জাক সরকার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সলঙ্গায় আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার প্রবেশপত্র না পেয়ে পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ইউএনও’র হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি

প্রবেশপত্র না পেয়ে পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ইউএনও’র হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ২২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

37

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় ৩৬ জন পরীক্ষার্থীর বিক্ষোভে একপর্যায়ে ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রবেশপত্র না পাওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
ইউএনও’র আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে প্রায় ঘণ্টাব্যাপী অচলাবস্থার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা