• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯৬ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

63

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ঢাকা

বিশেষর সঙ্গে উত্তরবঙ্গের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে বিক্ষোভ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

এদিকে,মহাসড়ক অবরোধের কারণে উত্তরবঙ্গের চারটি রুটে হাজার হাজার পরিবহণ দাঁড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। আজ রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টায় হাটিকুমরুল রোড গোলচত্বরে ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা, ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোডের ধোপাকান্দি এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস দাবীতে বিভিন্ন শ্লোগান দিয়েছে।

শিক্ষার্থীদের দাবী আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের।সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবি রবীন্দ্র নাথের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করেছে। তবে যানবাহনগুলো শহর দিয়ে পার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা