• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রাত জাগার অভ্যাসটা শুধু সময় নষ্টই নয়

স্টাফ রিপোর্টার - আবু রাফি / ৮০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

93

রাত জাগার অভ্যাসটা শুধু সময় নষ্টই নয়—আপনার অজান্তেই শরীরের ভেতরে এক অদৃশ্য লড়াই শুরু করে দেয়। মানুষের শরীরে সবসময়ই কিছু জীবাণু থাকে। কিন্তু সুস্থ অবস্থায় শক্তিশালী ইমিউন সিস্টেম এগুলোকে নিয়ন্ত্রণে রাখে। এই ধরনের জীবাণুগুলোকে বলা হয় Opportunistic pathogens—যারা সুযোগ পেলেই সক্রিয় হয়ে ওঠে। যেমন নিউমোনিয়া, যক্ষা, চিকেন পক্স বা ঠোঁটে ফোস্কা তৈরির ভাইরাস—এসবই এমন জীবাণুর উদাহরণ। সমস্যা শুরু হয় যখন আপনি নিয়মিত রাত জাগেন। শরীর তখন এটাকে একটি চাপ বা বিপদের সংকেত হিসেবে ধরে। ফলে শরীরে তৈরি হয় Cytokine নামের এক ধরনের প্রোটিন, যা মূলত প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করার কাজ করে। এর ফলে শরীরের কোষগুলো যেন যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। কিন্তু যদি প্রতিদিনই এমন ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ চলতে থাকে, তাহলে ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে সত্যিকারের কোনো সংক্রমণ বা অসুখ দেখা দিলে শরীর তখন আগের মতো কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এমনকি মাত্র এক রাত ঘুম না হলেও এর প্রভাব পড়তে পারে শরীরের ওপর। ইমিউনিটি সাময়িকভাবে কমে যায়, আর তখনই সুপ্ত জীবাণুগুলো সক্রিয় হওয়ার সুযোগ পায়। এর ফল—সহজেই বাড়তে পারে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা