• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

আমার ব্যক্তিগত কোন চাওয়া নেই, শুধু আপনাদের সেবা করতে চাই- গফুর সরকার

সামসুজ্জামান সুমন (কিশোরগঞ্জ)নীলফামারী প্রতিনিধি / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

72

 

সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সভাপতি ও নীলফামারী—৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল গফুর সরকার বলেন, আমার ব্যক্তিগত কোন চাওয়া নেই, শুধু আপনাদের পাশে থেকে সেবা করতে চাই,যদি আপনারা আমার পাশে থাকেন। তারেক রহমানের ৩১ দফায় আগামীর বাংলাদেশ বিশ্বে হবে রোল মডেল। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
সোমবার রাতে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মুশা বটতলা মডেল মাদরাসার মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনু্ষ্ঠানে এসব বক্তব্য রাখেন তিনি।

তিনি আরও বলেন ১৬ বছর কেউ ভোট দিতে পারেনি। বিএনপি ভোটের মাধ্যমে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনবে। একটি মহল ভোট বানচালে ষড়যন্ত্র করছে। সবাইকে সজাগ থাকতে হবে। বাড়ি গিয়ে ধানের শীষ ও ৩১ দফার প্রচার করে জয় নিশ্চিত করতে হবে।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোরশেদ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,
ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা