• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

43

শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মেলায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তিনটি ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প ও মডেল উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা