• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় প্রীতি শর্ট পিচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১১৫ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

123

ঈদ পরবর্তী আনন্দঘন পরিবেশে দুপচাঁচিয়া মাষ্টারপাড়ায় প্রীতি শর্ট ট পিচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এক পুরষ্কার বিতরণী সভায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদল নেতা কাউন্সিলর পদপ্রার্থী মুকুল হোসেন ,উপজেলা বিএনপির নেতা আব্দুর রহিম, যুবদল নেতা মানিক, জাহিদ হাসান রোস্তম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোকলেছুর রহমান ভুট্টু,প্রাক্তন শিক্ষক আব্দুর রশিদ, সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মকবুল হোসেন, ফরাদ হোসেন, মিজান।
খেলায় মোট তিনটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মাষ্টারপাড়া লেজেন্ড দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাষ্টারপাড়া কিং দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা