• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস

শিবগঞ্জে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ৮২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

89

বগুড়ার শিবগঞ্জের গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের আয়োজিত এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত খেলা গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ষষ্ঠ শ্রেণির কিশোরীদের দল সপ্তম শ্রেণীর দলকে পরাজিত করে।

উক্ত খেলা উদ্বোধন করেন গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফসিয়ার রহমান। খেলা শেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ নাগরিক সমাজ সংগঠনের প্রচার সম্পাদক ও জেলা নাগরিক সমাজ সংগঠনের কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রওশন আলী, পল্লীশ্রী এনজিও’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা