বগুড়ার শিবগঞ্জে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি উপলক্ষে কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম রুহুল আমিন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন ডা. এইচ.এম ইমরান, ডা. ফারাহ তাবাসসুম বন্যা, ডা. তৌহিদ আল আরাফ, ডা. সুজন কুমার রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদার ও সকলের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।