• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন পরিদর্শনে ট্যাগ অফিসার মনিরুল হক

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ২৭৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

249

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় সরকার কঠোর নজরদারি জোরদার করেছে। এ লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেশের প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে।
এরই ধারাবাহিকতায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকার মেসার্স আলী হাসান ফিলিং স্টেশনের জন্য ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক ৩০ মার্চ (সোমবার) ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং গ্রাহকদের সঠিক পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে কি না, তা তদারকি করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম এবং সহকারী উপ খাদ্য পরিদর্শক মাসুম বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা