• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে ঢাকায় কনসার্ট করতে আসছেন অনুপম রায়! জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ নার্সদের ইউনিফর্মে বদল ও পেশাগত মর্যাদা নিয়ে কঙ্গনা রানাউতের সরব বার্তা বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার রামিসা হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেলের স্ত্রীকে জয়পুরহাটে ২ ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নিয়ে যানবাহন স্বাভাবিক হয়েছে বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

খাদ্য নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন দুপচাঁচিয়ার মনিরুল হক

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১২৪ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

127

আমন সংগ্রহ ২০২৪-২৫ ও বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন করে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন। গত ২৩ নভেম্বর রোববার ঢাকায় খাদ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক। রাজশাহী বিভাগের মধ্যে তিনিই একমাত্র উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে এ সম্মাননা অর্জন করেন। খাদ্য সংগ্রহ কার্যক্রমে দক্ষতা, সততা ও সফলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারি ও সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক দুপচাঁচিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবং জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দক্ষতার সহিত পালন করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা