• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক খেলাধুলা চালুর ঘোষণা

অনলাইন ডেস্ক / ৬৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

72

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগটি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ। প্রাথমিকভাবে সাতটি খেলাধুলা দিয়ে কর্মসূচিটি শুরু করা হবে এবং পর্যায়ক্রমে আরও খেলা যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে মাঠমুখী করার পরিকল্পনা রয়েছে।
আমিনুল হক আশা প্রকাশ করে বলেন, এ পদক্ষেপ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা