• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে পলাশবাড়ীতে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরগঞ্জে ৩ মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার গণমাধ্যমে গুজব ও অপতথ্য কে শিকার কে শিকারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাট থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গাইবান্ধায় অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া: নুয়ে পড়েছে বিঘার পর বিঘা পাকা ধান, দিশেহারা কৃষক সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী পলাশবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রিফাত নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসক পদ শূন্য, চিকিৎসাসেবা চরম সংকটে

সলঙ্গায় প্রভাবশালী সৎ ছেলের রোষানলের শিকার বিধবা মা

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

61

সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামীর সম্পদের ন্যায্য অংশ দাবী করায় সমাজচ্যুত ও প্রাণনাশের হুমকীর শিকার হয়েছে এক অসহায় বিধবা নারী।অভিযোগ উঠেছে, প্রভাবশালী সৎ ছেলে ইসমাইল ও তার ছেলে ইমরানের বিরুদ্ধে।ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।

সরেজমিনে জানা যায়,সলঙ্গা থানার মালতিনগর পূর্ব পাড়া গ্রামের মৃত অসীমুদ্দিনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেলেরা (৫১) নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।দাম্পত্য জীবনের ১০-১২ বছর পর অসীমুদ্দিনের মৃত্যু হলে শুরু হয় সম্পত্তি নিয়ে বিরোধ।
অভিযোগ অনুযায়ী,প্রথম স্ত্রীর ছেলে ইসমাইল হোসেন (৪০) ও তার ছেলে ইমরান (২৫) দেলেরাকে স্বামীর সম্পদের ন্যায্য অংশ (প্রায় ২ আনা) থেকে বঞ্চিত করে আসছে।শুধু তাই নয়, সম্পত্তির দাবী তুললেই দেলেরার উপর নেমে আসে নির্যাতন,মারধর,হুমকী এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে হাজতবাসের ঘটনাও ঘটেছে একাধিকবার।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার বসানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।এমনকি এক পর্যায়ে ২৬ শতক জমি দেলেরার নামে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হলেও প্রভাবশালীদের চাপে তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি ঈদের আগে ১৯ মার্চ সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়।অভিযোগ, সৎ ছেলে ইসমাইল ও তার সহযোগীরা হঠাৎ দেলেরার বাড়িতে ঢুকে গালিগালাজ,ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের চেষ্টা করে।শুধু তাই নয়, তাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়।বন্ধ করে দেয়া হয় তার সামাজিক যাতায়াত,ওঠাবসা এমনকি কোরবানির মাংসের ভাগ থেকেও বঞ্চিত করার হুমকী দেয়া হয়।
বিধবা দেলেরা স্থানীয় সমাজপতি ও গ্রামপ্রধানদের দ্বারস্থ হলেও তারা অসহায়ত্ব প্রকাশ করে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।পরে ঈদের আগের দিন সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তবে অভিযোগের কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
বর্তমানে প্রাণনাশের ভয় ও সামাজিক বঞ্চনার মধ্যে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বিধবা নারী দেলেরা। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।
প্রশ্ন এখন একটাই,একজন অসহায় বিধবা নারীর ন্যায্য অধিকার কি প্রভাবশালীদের কাছে হার মানবে?


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা