পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দুপচাঁচিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান । তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
নূর মোহাম্মাদ তালুকদার রুবেল আরও বলেন, দেশের মানুষের কল্যাণ, শান্তি ও উন্নয়ন কামনা করে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসে।সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।