পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জন্য খুশির বার্তা বয়ে আনে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের মূল শিক্ষা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।