• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ / ৬৫ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

68

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনিন আফরোজ,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,মেম্বর শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম,আব্দুল বারিক,আব্দুল খালেক,সুজন,ওয়ার্ড মেম্বর নাজমা,আফরোজা,হাওয়া খাতুন সহ অনেকে।এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের মোট ২৭৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ সকলের উপস্থিতিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
তিনি আরও বলেন,প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।এতে নিম্ন আয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পায়।
চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা