• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

97

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া এলাকায় জেলা ছাত্রশিবির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমাদান ও কুরআন নাজিলের মাস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

জেলা সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমাদান হলো কুরআনের মাস। এই মাসে কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং হাফেজে কুরআনদের সম্মান করা মুসলিম সমাজের দায়িত্ব। হাফেজে কুরআনদেরকে দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা