• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রাজবাড়ী বালিয়াকান্দিতে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ী প্রতিনিধী / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

125

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় তিন মাদকসেবী যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
মোঃ রিফাত রহমান (১৮), মোঃ বিল্লাল মিয়া (১৮) ও মোঃ সাগর মন্ডল (১৮)।
ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ (দশ) দিনের কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আসামিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের অতিরিক্ত একদিন কারাভোগ করতে হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, তিন যুবককে মাদকসেবনের সময় হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা