• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয়ের দায়ে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি / ২৮ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

36

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জামালপুর বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোলের বিক্রয় কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। এছাড়াও বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে রুমা পেট্রোল থেকে জব্দকৃত পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মো: হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মো: শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা