• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ১২ রমজানেও জমেনি ঈদের কেনাকাটা: অলস সময় পার করছেন বিক্রেতারা

অনলাইন ডেস্ক / ১১৫ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

120

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলেও পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিপণিবিতানগুলোতে এখনো ঈদের কেনাকাটার ধুম পড়েনি। রমজানের ১২ দিন পার হলেও মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম থাকায় হতাশায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন শপিংমল ও মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

​সরেজমিনে দেখা যায়, ভাঙ্গুড়া উপজেলার নিউ সুপার মার্কেট, রহিমা জাফর শপিং প্লাজা, সাহেব সুপার মার্কেট ও মন্ডল প্লাজার মতো বড় বড় মার্কেটগুলোতে ঈদ উপলক্ষে বাহারি পোশাকের পসরা সাজানো হয়েছে। তবে অন্যান্য বছরের এই সময়ের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি খুবই নগণ্য। অনেক বিক্রেতাকে ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করতে দেখা গেছে। শুধু বড় মার্কেটই নয়, নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনা এখনো জমে ওঠেনি।

​কেনাকাটা করতে আসা পৌর সদরের চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকার বাসিন্দা মাসুদ করিম মাসুম বলেন, “বাচ্চাদের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। তবে বাজারে ক্রেতা অনেক কম দেখলাম। হাতে সময় থাকায় হয়তো মানুষ এখনো কেনাকাটায় পুরোদমে নামেনি।”

​স্থানীয় কাপড় ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে অনেকেই এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন সংগ্রহ তুলেছেন। কিন্তু রোজার শুরু থেকেই প্রত্যাশিত ক্রেতা না পাওয়ায় তারা উদ্বিগ্ন। ব্যবসায়ীদের ভাষ্যমতে, গ্রামীণ অর্থনীতি ও মানুষের ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার কারণে হয়তো কেনাকাটা শুরু হতে কিছুটা দেরি হচ্ছে।

​তবে নিরাশ নন ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, ১৫ থেকে ২০ রমজানের পর থেকে পুরোদমে ঈদের কেনাকাটা শুরু হবে। তখন উপজেলার বিপণিবিতানগুলোতে উপচেপড়া ভিড় থাকবে এবং বর্তমান মন্দা ভাব কেটে যাবে বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা