• শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

আদমদীঘিতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

বগুড়া জেলা প্রতিনিধি / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

95

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া গ্রামের শ্রী নেপাল চন্দ্র সরকারের ছেলে শিপন কুমার (২০) এবং একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে সজল দাস ওরফে সঞ্জয় (১৭)।
মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সজল দাস কৌশলে তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই শিপন কুমার অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, একটি কক্ষে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর পরিবার আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা