• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে ১২০ টাকায় চাকরি পেলেন ১৫ জন নারী-পুরুষ

রাজবাড়ী জেলা প্রতিনিধি / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

63

 

সেবার ব্রতে চাকরি এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে মেধাক্রম অনুযায়ী ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এবার রাজবাড়ী থেকে ১৫ জন নারী-পুরুষ চাকরির সুযোগ পেয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। প্রার্থীদের মোট ব্যয় হয়েছে মাত্র ১২০ টাকা, যা নিয়োগ প্রক্রিয়ার সরকারি ফি।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে তারা বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ার অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় পুলিশ সুপার নবীন সদস্যদের উদ্দেশে বলেন সেবার ব্রতে চাকরি এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এতে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা