• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড, সকালে মোবাইলে পৌঁছেছে টাকা

বগুড়া প্রতিনিধি / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

62

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়ার আগেই তাদের মোবাইলে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়িতে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ওই এলাকায় ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ৮৬৮ জন এই কার্ডের আওতায় আসবেন।
কার্ড পাওয়ার পর উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের কয়েকজন বলেন, কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা পৌঁছে গেছে। এই সহায়তা তাদের পরিবারের নানা কাজে লাগবে। তারা এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের সহায়তার জন্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকারভোগীদের মোবাইলে অর্থ পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা