সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
/ ১৯৭
Time View
Update :
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
Share
বিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ
বিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষে ছিট রাজিব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছিট রাজিব উচ্চ বিদ্যালয়ের মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি ইবনে সাঈদ সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ -উজ- জামান সরকার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রীতম সাহা বলেন,শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক...
57
বিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষে ছিট রাজিব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছিট রাজিব উচ্চ বিদ্যালয়ের মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি ইবনে সাঈদ সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ -উজ- জামান সরকার।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রীতম সাহা বলেন,শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফ -উজ- জামান সরকার,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিয়ার রহমান,সহকারি শিক্ষকবৃন্দ,অভিভাবকসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।