প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে বিবর্তন আইডিয়াল স্কুলের আয়োজনে ১ম থেকে ৫ম শ্রেণীর কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে (১৬ আগস্ট-২০২৫ ) বিবর্তন আইডিয়াল স্কুল মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চলানা করেন সহকারী প্রধান শিক্ষক মুকুল হোসেন।
এতে বক্তব্য রাখেন বিবর্তন আইডিয়াল স্কুলের পরিচালক ইমরান হোসেন। তিনি অভিভাবকের উদ্দেশ্যে বলেন, আপনারা সপ্তাহে একদিন বিদ্যালয়ে এসে সকল স্যারের সাথে কথা বলেন। আপনার সন্তান নিয়মিত বাড়ির কাজ করছে কিনা। সে নিয়মিত পড়ালেখা করে কিনা। তারপর সেই অনুযায়ী আপনার সন্তানকে পড়ার জন্য তাগিদ করেন। শিক্ষকদের কোন ত্রুটি থাকলে সেটিও বলেন আমরা সমাধান করবো।বিদ্যালয় কি পড়া দেওয়া আছে সেই পড়াগুলো নিয়ে আপনার সন্তানের সাথে আলোচনা করেন। তাহলে দেখবেন সে একদিন ভালো শিক্ষার্থী হয়ে যাবে।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তেতুল চন্দ্র সরকার,এ্যাড.স্যাকলাইন হোসেন, সহকারী পরিচালক শাহরিয়ার হাসান,শ্রী রিপন চন্দ্র সরকার, পরিচালনা পরিষদের সদস্য গোলাম ফারুক লিমন গাড়াগ্রাম দ্বি – মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাফি,সমাজ সেবক মোজাফফর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাদেকুজ্জামান শুভ,শিক্ষক আসাদুজ্জামান রওশন, জাহিদ হাসান, আঙ্গুর হোসেনসহ অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদেরকে পুরুস্কার প্রদান করা হয়।
অভিভাবকরা স্কুলের প্রশংসা করে তারা বলেন, পড়ালেখা নিয়ে কোন অভিযোগ নেই।
কিন্তু সন্তানদের ডায়েরিতে স্পর্শ ভাবে পড়ার বিষয়গুলো লিখে দিলে ভালো হবে বলে মতামত দেন।