• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের

ধাপেরহাট ইউনিয়নে ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ২৬৯ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

43

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মমতাজ বেগম (৭০) হাসানপাড়া গ্রামের মৃত আঃ মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার দুপুরের পূর্বে বাড়ির পিছনের ঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

অন্যদিকে নিহতের স্বজন ও স্থানীয়রা দাবি করেন, পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে হত্যা করা হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, তার ছেলে, পুত্রবধূ ও ভাসুরের ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারে।

এ প্রসঙ্গে ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন,
“পরিস্হিতি নিয়ন্ত্রণে নিহতের তিন ছেলে আব্দুল গফুর,নুর আলম, সজীব ও পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে?


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা