• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

বদলগাছীতে শ্মশান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিজান সিদ্দিকী, / ৩৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

49

বদলগাছীতে শ্মশান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ধোপাঘাটি শ্মশান এলাকা থেকে সাহেব আলী (৩২) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার আধাইপুর ইউপির ধোপাঘাটি শ্মশান থেকে সাহেব আলী নামের ৩২ বছর বয়সী এই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তার পিতার নাম নুর ইসলাম। স্থানীয়রা আরও জানান,
সকালে ধোপাঘাটি শ্মশান এলাকায় একটি গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা