• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিদ্দিক স্পোটিং ক্লাব

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩০৩ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

47

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই পানিয়াল পুকুর কাছারীর হাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে পানিয়াল পুকুর কাছারীহাট বড় মাঠে এ মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে মোকাবেলা করেন নীলফামারী ফুটবল একাডেমি ও সিদ্দিক স্পোর্টিং ক্লাব।

খেলাটি নির্ধারিত সময়ে নীলফামারী ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিদ্দিক স্পোটিং ক্লাব নিতাই।

নিতাই ইউনিয়ন চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর সভাপতিত্বে ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল গফুর সরকার ।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও নীলফামারী -৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মো. তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সামাদ, আফজালুল হক, মো. শাহজাহান শাহ, আয়োজনকারী মফিজুল ইসলাম, আপিল ইসলাম, মো. জীবন, সুজন, খেলোয়ার মোস্তাকীমুর রহমান, শাহরিয়ার শীতল, শরীফ ইসলাম,লেবু মিয়াসহ খেলোয়ার ও বিভিন্ন নেতৃবৃন্দ।

আয়োজনকারীরা জানান, আমাদের এ খেলার মাঠটি অবকাঠামোগত সব দিক থেকে অবহেলিত। মাঠের অনেক যায়গা থাকা সত্ত্বেও বিভিন্নজনে বিভিন্নভাগে ভোগদখল করে মাঠটি সংকীর্ণ করে রেখেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। মাঠের অবকাঠামোগত উন্নয়ন ও উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলে এর থেকে আরো বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা