• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

“ধানগড়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন দশম শ্রেণি, রানার্সআপ অষ্টম শ্রেণি”

মোঃ আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১১১ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

42

২১ আগস্ট বৃহস্পতিবার ধানগড়া উচ্চ বিদ্যালয় আন্ত শ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় মুখামুখি হয় অষ্টম শ্রেণী ও দশম শ্রেণি।
খেলায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সনাতন কুমার। অতিথি হিসাবে ছিলেন ধানঘরা উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির সদস্য জনাব মোঃ আজাদ, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ( সজল), সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগী অনার্স কলেজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল বাসেত, এবং ধানগড়া ফুটবল একাডেমীর সভাপতি আল মামুন এবং এ ছাড়া ধানগড়া উচ্চ বিদ্যালয় এর সকল সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। পুরো খেলায় ধারা বর্ণনা এবং সঞ্চালনা করেন অত্র অঞ্চলের প্রসিদ্ধ তরুণ ধারাভাষ্যকার মোঃ রিফাত আহমেদ। খেলার চ্যাম্পিয়ন দশম শ্রেণী এবং রানার্সআপ অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। অধ্যায়নরত ছাত্র-ছাত্রী উক্ত ফাইনাল খেলাটি অত্যন্ত আগ্রহ ভরে উপভোগ করেন। খেলায় দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।
খেলায় অতিথিগণ কিশোর তরুণ ছাত্র-ছাত্রীদেরকে উজ্জীবিত করে বিভিন্ন রকম গঠনমূলক বক্তব্য রাখেন। তারা বলেন এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশ থেকে মাদক এবং সোশ্যাল মিডিয়ার কু প্রভাব দূর করা সম্ভব। তা শিক্ষকদেরকে কে আরো এ ধরনের আয়োজন করার জন্য উৎসাহ দেন। খেলা শেষে সবার প্রতি অনুপ্রেরনামূলক ভাষণ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা