• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

গংগাচড়ায় যুব দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

মোছাদ্দেক সৈকত, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

48

 

আজ মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর জনাব এমডি নায়েবুজ্জামান নায়েব। এ সময় উপজেলা জামায়াতের শুরা সদস্য, ইউনিয়ন আমীর, সেক্রেটারি এবং স্থানীয় যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তরুণদের নৈতিকতা, যোগ্যতা ও দায়িত্ববোধে গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবকদের আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা