• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শ্রমিক দিবসে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ৭২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

80

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৪৯৪), শ্রমিক কল্যাণ ফেডারেশন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
র‍্যালিগুলো উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, উপজেলা জামায়াতের আমির আবু বক্কর ছিদ্দিক, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন শ্রমিক নেতা।
বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা