• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে ঢাকায় কনসার্ট করতে আসছেন অনুপম রায়! জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ নার্সদের ইউনিফর্মে বদল ও পেশাগত মর্যাদা নিয়ে কঙ্গনা রানাউতের সরব বার্তা বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার রামিসা হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেলের স্ত্রীকে জয়পুরহাটে ২ ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নিয়ে যানবাহন স্বাভাবিক হয়েছে বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

ঢাকায় কনসার্ট করতে আসছেন অনুপম রায়!

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

31

 

 

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায় আগামী ২৬ জুন ঢাকায় ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন।

আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক একটি বিশেষ কনসার্টে অংশ নিতে আগামী ২৬ জুন রাজধানীতে আসছেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে। যদিও কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে, টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। শিগগিরই টিকিট বিক্রির বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।

বাংলাদেশে অনুপম রায়ের জনপ্রিয়তা দীর্ঘদিনের। কলকাতার পাশাপাশি ঢাকার শ্রোতাদের মধ্যেও তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। এর আগে একাধিকবার রাজধানীতে কনসার্ট করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে ‘ম্যাজিক্যাল নাইট’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেন এই শিল্পী।

২০১০ সালে পরিচালক সৃজিত মুখার্জির চলচ্চিত্র ‘অটোগ্রাফ’-এ ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ প্রকাশের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন অনুপম রায়। এরপর ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে বাংলা গানের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠে পরিণত হন তিনি।

সংগীত পরিচালক, গীতিকার ও গায়ক হিসেবে সমানভাবে সফল অনুপম ২০১৬ সালে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতি পান। এছাড়া ২০১৫ সালে ‘পিকু’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।

ঢাকার ভক্তদের জন্য আসন্ন এই কনসার্টকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা